ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সকালের সময়ে নিউজ প্রকাশের পর দোকান ফেরত পেলো মালিক, এলাকায় স্বস্তি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৩:৪৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপির মোশাররফ আলী মিয়ার বাজার সংলগ্ন জলকদর খালের পশ্চিম কুলে কলেজ রোড়স্থ এলাকায় একটি দোকান নিয়ে দীর্ঘদিন যাবৎ চলমান মামলা -মোকাদ্দমা সংক্রান্তে  গত ২৬ মার্চ জাতীয় দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশের পর মালিককে দখল ফেরত দিলো ভাড়াটিয়ারা। খুশিতে খতমে কুরআন আয়োজন করলেন মালিক আবুল খাইয়ের। এতে পুরো এলাকায় ফিরে এসেছে স্বস্তি।

জায়গার মালিক আবুল খাইয়ের বলেন, দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় দেশের পরিস্থিতি সংক্রান্তে তেমন অবগত নই, সরল মনে আপন ভাইজি জামাই নুরুল আমিন গংদের নিকট মৌখিক ভাবে মাসিক ২ হাজার টাকা ভাড়া ধার্য্য করে দোকান ভাড়া দেয়ার পর প্রায় ৬ বছর যাবৎ ভাড়া প্রদান করলেও বিগত ২ বছর ধরে ভাড়া প্রদান না করে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা-মোকাদ্দমা দিয়ে হয়রানি করেছে ভাড়াটিয়ারা।

এরই মধ্যে জায়গার মালিকানা সংক্রান্তে সঠিক তথ্য উপাত্তসহ জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রকাশের পরদিন ভাড়াটিয়ারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিয়ে তাদের মালামাল নিয়ে চলে গেছে, আমি দীর্ঘদিন পর দোকানটির দখল ফিরে পেয়েছি। এতে শুকরিয়া আদায় করে খতমে কুরআনের আয়োজন করেছি। দৈনিক সকালের সময়ের সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন দোকান মালিক আবুল খাইয়ের।

একই ভাবে আবুল খাইয়ের এর ভাগিনা মোঃ ইলিয়াস এবং ইউপি সদস্য মঞ্জুর আলমসহ স্থানীয়রা দৈনিক সকালের সময় বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।আর ভাড়াটিয়া পক্ষের লোকজন হয়তো তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় মালামাল নিয়ে দখল ছেড়ে দিয়ে দোকানটি খালি করে দিয়েছে। ভাড়াটিয়ারা দোকান খালি করে দেয়ার ফলে দোকানটি প্রকৃত জায়গার মালিক আবুল খাইয়েরের দখলে চলে আসছে। এতে একদিকে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলমান উত্তেজনার অবসান ঘটেছে অপরদিকে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এসময় দৈনিক সকালের সময় কতৃপক্ষে ধন্যবাদ জানান তাঁরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির