খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোহনা টিভির খুলনা ব্যুরো প্রধান মুন্সি মো: মাহবুব আলম সোহাগকে আহবায়ক ও এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতারকে সদস্য সচিব নির্বাচিত করে ৫'সদস্যের এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত টিভির হোটেলে অনুষ্ঠিত খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির টিভির বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-ডিবিসি টিভির ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান মো: হেদায়েতুল্লাহ শেখ। কেটিআরইউ'র সাবেক বাংলা সভাপতি মুন্সি মো: মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এটিএন বাংলার বিভাগীয় প্রধান এসএম. হাবিব, নিউজ ২৪-এর ব্যুরো প্রধান মো: শামসুজ্জামান শাহীন, সাবেক সভাপতি ইউটিভি'র ব্যুরো প্রধান সুনীল দাস, এশিয়ান টিভির বিভাগীয় প্রধান বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক জিটিভি'র ব্যুরো প্রধান মো: লিয়াকত হোসেন, ডিবিসি টিভির ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও বৈশাখী ব্যুরো প্রধান মো: হেদায়েতুল্লাহ শেখ, সাবেক যুগ্মসম্পাদক আরটিভির প্রতিনিধি এসএম. মনিরুজ্জামান, বাংলা টিভি'র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া বিটিভি'র শিল্পাঞ্চল প্রতিনিধি মো: মিজানুল ইসলাম, চ্যানেল আই'র ব্যুরো প্রধান দানিয়েল সুজিত বোস, ভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ ও সাবেক কোষাধ্যক্ষ এমডি, অসীম কেটিআরইউ'র আহবায়ক কমিটি গঠন বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্টানে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ায় এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আহবায়ক কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নির্বাচন অনুষ্টানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপস্থিত সকলে আহবান জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied