ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবুল কাশেম


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৪:৮

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা,তবে ভোটারসহ সাধারণ মানুষের কাছে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন,আবুল কাশেম। তিনি ৪নং বড়দল উত্তর ইউনিয়নের জনন্দিত সফল(সাবেক)চেয়ারম্যান।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১১মে,২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে,তাহিরপুর উপজেলা পরিষদের নির্বাচন।এই ঘোষণার সাথে সাথে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে প্রতিদিন করেছেন তিনি কৌশল বিনিময়।

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান হিসেবে মোঃ আবুল কাশেম প্রার্থিতা ঘোষণা করেছেন।উপজেলা পরিষদের(চেয়ারম্যান)প্রার্থী আবুল কাশেম বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি ৪নং বড়দল উত্তর ইউনিয়নের জনন্দিত সফল একজন চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।

ইতোমধ্যে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলার ৭টি ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন আবুল কাশেম।

সাধারণ মানুষের তথ্যমতে জানাযায়,তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন।এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের সদাহাস্যজ্বল ও একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী,মোঃ আবুল কাশেম এই প্রতিবেদককে তিনি বলেন,নির্বিশেষে আমি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন,সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।যদি নির্বাচনে আল্লাহ পাক আমাকে জয়ী করেন,তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে তাহিরপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো,ইনশা'আল্লাহ।

তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের জনন্দিত সফল(সাবেক)চেয়ারম্যান,আবুল কাশেম এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ