ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরবাড়ি লণ্ডভণ্ড আহত এক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৪:৩১

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরবাড়ি লণ্ডভণ্ড, কালবৈশাখীর আঘাতে অন্তত ৩০টি ঘর-বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং কিছু ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে এক।এছাড়া, উপড়ে পড়েছে গাছ-বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ফসল। ঝড়ের কবলে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক বলেন, 'এই ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের অন্তত ৩০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে৷ এছাড়া, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উড়শিউড়া এলাকায় সুলতানপুর পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের বেশ কয়েকটি খুঁটি ও অসংখ্য গাছ। বর্তমানে এই এলাকা বিদ্যুৎহীন রয়েছে।'স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, এদিন সকালে টর্নেডো আঘাত হানে। ঝড়ে ঘর ভেঙে পড়ে উত্তর জাঙ্গাল গ্রামের আউয়াল মিয়ার কন্যা সাহিদা আক্তার (১৬) আহত হয়েছেন। তার পায়ে টিন বিদ্ধ হয়েছে। সাহিদা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, 'এটি ঘূর্ণিঝড় না। দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়াতেও কালবৈশাখী ঝড় হয়েছে।'যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মকবুল হোসেন বলেন, 'সুলতানপুর এলাকার ৩৫ কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার, উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) ও প্রকৌশলীদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ তারা দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন।'ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ বলেন, 'বিকেলের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে।'

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন