ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-৪-২০২৪ দুপুর ৪:৪২

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩১ মার্চ) ২০ রমজান উপলক্ষে ইয়ারপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
 
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো. ফরহাদ হোসেন ভূঁইয়া ও মো. সাখাওয়াত খন্দকার। 
এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের কথা তুলে ধরে তা থেকে বিরত থাকতে ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন। পরে সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার পক্ষ থেকে আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার দুইশত মানুষকে ইফতার করানো হয় ।
 
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার