ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুর উপজেলাসহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,সাবেক চেয়ারম্যান খসরুল আলম


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ১০:৫৬

তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় সফল চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ খসরুল আলম। তিনি তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি মনোনীত শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ খসরুল আলম ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন,ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু'টি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল ফিতর।বিশ্বের সমগ্র মুসলিম উম্মারা মহান আল্লাহর হুকুমে পুরো একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহপাকের নৈকট্যলাভ ও গুণামাফের আশায়, বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতে পাথেয় সংগ্রহে ঈদুল ফিতর উৎসবটি পালন করে থাকেন। ঈদুল ফিতরের উৎসবটি সারা জাহানের মুসলিম মানব জাতির মনে আনন্দময় ও জাগরণ ঘটায়। সকল মুসলিম উম্মাদের আত্মাকে মিলনবোধে উজ্জীবিত করে। তাই ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে-মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিকতা।

তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল শ্রেণি পেশার মানুষকে। সৌহার্দ্ধ-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হোক আমাদের মূলনীতি।

 শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান খসরুল আলম আরো বলেন,ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ। দেশপ্রেম ও মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। তাই আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই।

আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হোক প্রতিটি মানুষের জীবনে।

সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের উছিলায় বিশ্বের সকল মুসল্লিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে যেন আল্লাহপাক গুণা মাফ করে দেন ও হেদায়াত নছিব করেন,এই প্রার্থনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান,শ্রীপুর উত্তর ইউনিয়নের(সাবেক)সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরুল আলম।

শুভেচ্ছান্তেঃ মোঃ খসরুল আলম,১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের(সাবেক)সফল চেয়ারম্যান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ