ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আগরতলা ইমিগ্রেশনের সার্ভার জটিলতার কারণে ভোগান্তিতে পড়ছে ভ্রমণরত কয়েক শতাধিক যাত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ১২:২৪

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার জটিলতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভারত ও বাংলাদেশে ভ্রমণরত কয়েক শতাধিক যাত্রীরা। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সার্ভার ডাউনের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে আমাদেরকে তাদের সার্ভার ডাউনের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, তাদের সেন্ট্রাল সার্ভার ডাউন। সার্ভার সচল না হওয়া পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন থেকে যেন কোনো যাত্রীর ইমিগ্রেশন না করা হয়।সার্ভার সচল হলে দু'দেশের পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন শুরু হবে বলেও জানান তিনি।এ দিকে চলতি বছরের শুরু থেকে আখাউড়া-আগরতলা চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণকারী পাসপোর্টধারীদের ইমিগ্রেশন কার্যক্রম ধীরগতিতে চলছে বলে স্বীকার করেছেন আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সার্ভার পরিবর্তন করে নতুন সার্ভার স্থাপন করা হলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।এ পথে ভ্রমণ পাসপোর্টধারী একাধিক যাত্রী বলেন, যাত্রীসেবার মান বাড়লে সরকার পাবে বড় অংকের রাজস্ব। পুরাতন সার্ভার পরিবর্তন করে দ্রুত নতুন সার্ভারে যাত্রীদের সেবা দেওয়ার আহ্বান জানান দু-দেশের যাত্রীরা।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন