মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলাকালে নকশাবিহীন কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নেয়া বাধ্যতামূলক। মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় রাস্তার উপর মালামাল রেখে ও সেফটি নেট স্থাপন না করে এবং রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ করায় চারটি নির্মাণাধীন ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার ওপর রাখা মালামাল ভবন মালিক কর্তৃক অপসারণ করা হয় এবং চারটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, চারটি নির্মাণাধীন ভবনের মধ্যে একটি ভবনের আংশিক ভেঙে দেওয়া হয়, একটি নির্মাণাধীন ভবন থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন ও রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা নেয়া হয়। ডিপিডিসির প্রতিনিধির মাধ্যমে তিনটি নির্মাণাধীন ইমারতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোন-৫ এর পরিচালক মো. হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ অন্যান্য কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত