ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিখোঁজ হওয়ার একদিন পর ৯বছরের শিশু জোনাকির লাশ উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৫:১৫
যশোরে ১লা এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে যশোর রেল স্টেশন এলাকা থেকে নিখোঁজ হয় শিশু জোনাকি। অনেক খোঁজা খুঁজি করার পরও সেদিন কোথাও পাওয়া যায়নি তাকে। গত মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।শহরের রেলগেট মডেল মসজিদের পিছেনের একটি পুকুর থেকে নয় বছরের  শিশু জোনাকির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,জোনাকি খাতুন বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে। শিশুটি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গতকাল সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান,লাশ পাওয়ার ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিষয়টি আপনাদের কে নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান