গুইমারা সেনা রিজিয়ন কর্তৃক ৪৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গুইমারা রিজিয়ন কর্তৃক ৪৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল ২০২৪) সকালে গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
উপহার সামগ্রী বিতরণের পর উপস্থিত সকলকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্র্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দূর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহাস্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে।বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো কামরুল হাসান, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীসহ রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন