ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৪:২৮

নওগাঁর মান্দায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০  টার দিকে উপজেলার কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাম পুলিশেরা হলেন, কুসুম্বা ইউপির রাব্বী হোসেন (২১), ছলিমুদ্দীন (৫০), মামুনুর রশিদ (২১) ও আবুল হোসেন (৩৩)। 
অপরদিকে অভিযুক্তরা হলেন, দেলুয়াবাড়ী বাজার এলাকার তুষার (২৫) মকলেছুর রহমান (৪৫), মোজাম্মেল হক (৫০), ইসমাইল (৪২), ইয়াপেশ (৪৫) ও মামুনুর রশিদ (৫০)। 
অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘ ২০/২৫ বছর ধরে সরকারি জমিতে দোকান ঘর করে সাইকেল ম্যাকারের  কাজ করে আসছেন। বেশ কিছুদিন থেকে অভিযুক্তরা সরকারি জমির উপর নির্মিত দোকানঘরের ভাড়া দাবী করে তাগাদা দিচ্ছিলেন।  সাইকেল ম্যাকার ভাড়া দিতে অনিচ্ছা প্রকাশ করলে মমতাজকে দোকান ঘরে আটক রেখে তালা মেরে দেয় তারা। উদ্ধারের জন্য কুসুম্বা ইউপির গ্রাম পুলিকে খবর দেয়। খবর পেয়ে গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা তাদের উপর চড়াও হয়ে গালিগালাজ করে। এক পার্যায়ে মারধর করেন।
এঘটনায় রাব্বী হোসের নামে এক গ্রাম পুলিশ মান্দা থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করছেন রাব্বী নামে এক গ্রাম পুলিশ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ