ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বান্দরবান রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৪:৩০

বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার থানচি উপজেলা সদরে সোনালী ও কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সদস্য ফাঁকা গুলি ছুঁড়তে ছুড়তে সোনালী ও কৃষি ব্যাংকে ঢুকে পড়ে। এসময় তারা ভল্ট ভাঙার চেষ্টা চালায়। পরে তারা ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ক্যাশ বক্সে রক্ষিত টাকাসহ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মোট ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়। এই নিয়ে এলাকাবাসীর মাঝে হতাসা বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত