ফেসবুক স্ট্যাটাস দেখে বিধবাকে ইউএনও’র সহায়তা
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বিধবা বৃদ্ধা ছবিরন (৭০) এর জন্য সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। সুনীল দাসের ফেসবুক স্টাটাস দেখে ৪০ ঘন্টার মধ্যে ওই বৃদ্ধার কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য, ঔষধ ও ঘর নির্মাণের সামগ্রী।
জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বৃদ্ধা ছবিরনের স্বামী ও এক পুত্র বেশ কিছুদিন আগে মারা যায়। সম্বলহীন হয়ে পড়েন তিনি। পলিথিন টাঙিয়ে তিনি বসবাস করতে থাকেন। খাদ্য ও ঔষধের অভাবে তার দৈন্যদশা দেখা দেয়। এরই মধ্যে দুই দিন আগে তার জীর্ণ ঘরের ছবিসহ ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের দৃষ্টি গোচর হয়। তিনি ছুটে যান তার বাড়িতে। তার বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। ঘরের নির্মাণ কাজ ঈদের আগেই শেষ হয়ে যাবে। অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীনও বৃদ্ধা ছবিরন বেগমকে মানবিক সহায়তা দেন।
বৃদ্ধা ছবিরন বেগম বলেন, মিতু নামের এক প্রতিবেশি আমাকে দেখাশুনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সহায়তা পেয়ে আমি এখন ভাল আছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
Link Copied