ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টানা ১০ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ৩:২১

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর শবে কদর, ঈদ- উল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ছুটির ঘোষণা করা হয়। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার(৫ এপ্রিল) সকালে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১ এপ্রিল) ত্রি-দেশীয় বুড়িমারী স্থল বন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে,পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ছুটির বিষয়ে দুই দেশের সিএনএফ ব্যবসায়ীদের নিশ্চিত করেছেন। আগামী শনিবার (৬ এপ্রিল) থেকে পরের সপ্তাহের রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস ধার্য করে ছুটির নোটিশ উভয় দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ফলে শুক্রবার (৫ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ পর্যন্ত টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী সোমবার (১৫ এপ্রিল) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন ১০ দিন বন্ধ রাখার চিঠি পেয়েছি। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর শবে কদর, ঈদ- উল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ছুটির ঘোষণা করা হয়। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন