ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে- আইনমন্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৪-২০২৪ বিকাল ৫:৫৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কোনও রাজনৈতিক দল যখন তার রাজনীতি অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোলতাবোল বলতে থাকে। ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে। এটা ধর্তব্যের মধ্যে ধরে নেয়া ঠিক হবে না।৫ এপ্রিল, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হার পাওয়ার’ প্রকল্পের অধীনে ৮০ প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,হঠাৎ কেন পাহাড় অশান্ত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ বিষয়ে আরও তথ্য জানা প্রয়োজন। সেই বিষয়ে জেনে মন্তব্য করবেন।এর আগে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন