ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় খাল ভরাট ব‌ন্ধে প্রশাসনের নির্দেশ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ১২:৩

কুতুবদিয়া ধুরুংবাজা‌রের উত্তর পা‌শে প্রবাহমান ওলুহালী খাল দখল করে ভরাট ব‌ন্ধের নির্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসন। উত্তর ধুরুং ই‌উ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম‌ সিকদার‌কে ব‌ন্ধের এ নি‌র্দেশ দেন  কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ওলুহালী খাল রক্ষার দাবিতে এলাকার বাসিন্দারা এসিল্যান্ড বরাবর স্মারকলিপি দিলে তিনি খাল ভরাটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিবেন বলে জানান।

তিনি বলেন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমকে উক্ত স্থানে কোন ধরনের কাজ না করতে  নি‌র্দেশ‌ দেয়া হ‌য়ে‌ছে।  

এলাকাবাসীর পক্ষে নাথ পাড়ার সবুজ নাথ জানান, ওলুহালী খাল কুতুবদিয়ার প্রবাহমান একটি খাল। এই খাল কয়েক শতাধিক পরিবারের আয়ের উৎস। লবণ চাষের একমাত্র মাধ্যম। বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র পথ। দখল দূষনে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দক্ষিণ ধুরুং ইউনিয়নের অংশ। কিন্তু জোরপূর্বক ভরাট করে দখল করছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম।

স্থানীয় বা‌সিন্দা মো:শাহজাহান ব‌লেন, ওলুহালী খাল রক্ষার দা‌বি নি‌য়ে নি‌য়ে জেলা প্রশাসক‌কে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। হা‌লিম চেয়ারম‌্যান জনস্বা‌র্থের নাম ক‌রে প্রবাহমান খাল ভরাট ক‌রে পার্ক, সিএন‌জি স্টেশন ইত‌্যা‌দির বাহানা ক‌রে দখ‌লের চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ‌টি আমরা হ‌তে দেব না।

এ ব্যাপারে বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা বাপার নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ওলুহালী খাল রক্ষায় প্রত্যক্ষভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে‌ছি। জেলা বাপা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। 

জেলা বাপা'র  সাধারণ সম্পাদক ক‌লিম উল্লাহ ক‌লিম ব‌লেন, সওজ,সরকা‌রি ও ব‌্যক্তি মা‌লিকানা জ‌মিতে চলমান খাল‌টি ভরা‌টের বিষ‌য়ে তারা জেলা প্রশাস‌কের সা‌থে দেখা ক‌রে‌ছেন।  জেলা প্রশাসক খাল‌টি ভরাট ব‌ন্ধে‌ নি‌র্দেশনা দি‌য়ে নির্বা‌হি কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে তা‌দের জা‌নি‌য়ে‌ছেন।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ