চৌদ্দগ্রামে খতিবদের নিয়ে আলকরা প্রবাসী কল্যাণ’র দোয়া মাহফিল
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর উদ্যোগে ইউনিয়নের সকল জুমআ মসজিদের খতিব ও বিভিন্ন ইউনিয়নের ইমামদেরকে সাথে নিয়ে কুরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল খতিব ও ইমামদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মো: মাইন উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। কুরআন খতম ও দোয়া শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।
শনিবার (০৬ মার্চ) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মো: মাইন উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান হোসেন।
‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: জাফর নূর উদ্দিন পিন্টুর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: খোরশেদ আলম মোল্লা, এনামুল হক জনি, আবুল খায়ের স্বপন, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, ওমর ফারুক ফরায়েজী রাসেল, কাজী মো: নাছির উদ্দিন, আবুল হাশেম, এমরান হোসেন, ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ মোল্লা স্বপন, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম আরাফাত প্রমুখ।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রবাসী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন