ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে জমে উঠেছে ঈদের বাজার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৩:৩২

ঈদ উল ফিতরের উৎসব আমেজের সিংহভাগ থাকে কেনাকাটাকে ঘিরে। ২০ রমজানের পর থেকে সেই আমেজ বেশি বেগমান হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় লালমনিরহাটে এবারেও শেষ মুর্হুতে জমে উঠেছে কেনাকাটা। শহরের জেলা পরিষদ মার্কেট, বাটামোড়, গোসালা মার্কেটাসহ সকল মার্কেট ও ফুটপাত গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মার্কেটের দোকানগুলো সেজেছে নানা রঙ্গের আলেকসজ্জায়। শুধু কাপড় নয় কসমেটিকস, জুতার দোকানগুলোতেও লেগেছে ঈদ উৎসবের হাওয়া। দিনের বেলা ভীর কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর লোকসমাগম বাড়ছে এসব দোকানে। 

শহরের গোসালা মার্কেটে পোশাক ক্রয় করতে আসা ক্রেতা শিমুল বলেন, পোশাকসহ সকল জিনিসের দাম বেড়েছে। ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে হিমসিম খেতে হচ্ছে। অপর একজন ক্রেতা সুমি বেগম বলেন, বাচ্চা, স্বামীসহ পরিবারের সবার জন্য পোশাক কিনলাম। দাম গতবারের চেয়ে দাম বেশি হলেও প্রয়োজন ও ঈদকে ঘিরে ক্রয় করতে হচ্ছে। ক্রেতারা বলছেন গতবছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে করতে হচ্ছে সবার কেনাকাটা। গত বছরের তুলনায় পোশাকের মুল্য বৃদ্ধির অভিযোগ থাকলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে দাম দাবি ব্যবসায়ীদের।
রমজানের শুরুতে ক্রেতা কম থাকলেও বর্তমানে বিক্রি বেড়েছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ক্রয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন শহরের জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী উর্মি।

সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোসালা রোড লালমনিরহাটের সভাপতি মোকছেদুর রহমান বলেন, দিনের বেলা ক্রেতা কম থাকলেও বিকেল ও সন্ধ্যার পর ক্রেতা বাড়ে। ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে পোশাকের দাম। ক্রেতাদের আগ্রহ রয়েছে তারা ক্রয় করছে। বিক্রি ভালো হওয়ায় বিগত সময়ের (করোনা) ক্ষতি পুষিয়ে উঠবে ব্যবসায়ীরা।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, ক্রেতাদের ভীর বেড়েছে মার্কেটগুলোতে। নির্বিঘ্নে ও নিরাপদে সবাই যেন ঈদ কেনাকাটা করতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ