ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথম বারের মতো পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শিখা ট্রাষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার  আয়োজনে ২৫ মার্চ এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়। বিকেলে পাঁচবিবি উপজেলার রেলস্টেশন সংলগ্ন মাঠে ৮ দিন ব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন শিখা ট্রাষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।

এসময় উপস্থিত ছিলেন সাবেকুন নাহার শিখার স্বামী ও জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য  শহ্ কামাল রাসেল, ট্রাষ্টের সদস্য সোহেল মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ।২১ বছর বয়সের মধ্যে স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়।  আজকের প্রতিযোগীতায় মোট ৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন এই প্রতিযোগিতায়।  এর মধ্যে ৩ জনকে ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়। 

 ১ম স্থান অর্জন করেছে  বাগজানা ইউনিয়নের আব্দুল রউফ, ২য় স্থান অর্জন করেছে মোহাম্মদপুর ইউনিয়নের ইমরান হোসেন, ৩ য় স্থান আওলাই ইউনিয়নের আঃ রহমান।এ প্রতিযোগিতায় মোট পুরষ্কার দেওয়া হয়েছে নগদ ১ লক্ষ টাকা।  প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা, এ ছাড়াও ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৩০ জন বিশেষ পুরষ্কার দেওয়া হয়। 

সাবেকুন নাহার শিখা বর্তমানে তিনি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও পাঁচবিবি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। 

তার এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের কারণে এলাকায় তিনি মানবিক কন্যা ও মহীয়সী নারী হিসেবে পরিচিতি পেয়েছেন। রোজার শুরু থেকেই তিনি গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন।  এছাড়াও পাঁচবিবি উপজেলার বিভিন্ন সামাজিক কাজে তিনি এগিয়ে আসেন। করোনা মহামারীর সময় তিনি গরীব অসহায় মানুষের মাঝে দাড়িয়েছিলেন।তার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পাঁচবিবি উপজেলার সাধারণ জনগণ। ভবিষ্যতে এইরকম মানবিক কাজ করার কথা জানান তিনি। 

তার এই ব্যাতিক্রমধর্মী আয়োজন পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার কারণে আলেম সমাজের মধ্যে তিনি সুনাম অর্জন করেছেন। প্রতিযোগিতা দেখতে আসা  মানুষগুলো জানান তিনি যে মানবিক মহিয়সী নারী শিখার জন্য প্রাণভরে আমরা  দোয়া করতেছি  বাঁকিজীবন যেন সমাজের  মানুষগুলোর পাশে থাকতে পারে।

শিখা ট্রাষ্টের চেয়ারম্যান সাবেকুন নাহার বলেন,আমি পাঁচবিবি উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই ধারা অব্যাহত থাকবে।  শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই রকম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ