অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হলো এনএফএস
অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ সামিল হলো সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।রবিবার (৭ এপ্রিল) রাজধানীর মীর হাজারিবাগের ইঞ্জিনিয়ার গলিতে অসহায় মানুষের হাতে সেমাই-চিনি বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনের বন্ধুরা। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, দুই পদের সেমাই, চিনি, ভোজ্য তেল, গুঁড়া দুধ, কিসমিস ও গোসলের সাবান।
এসময় সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়েছে। সমর্থ অনুযায়ী দারিদ্র্য মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। এছাড়া যারা চাইতে পারে না তাদের অনেকের বাসায়ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনের বন্ধুরা। যাতে ঈদের খুশি থেকে কেউ বঞ্চিত না হয়। ঈদের আনন্দ হয়ে উঠুক ধনী-গরিব সবার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এবারও ইফতার পার্টি করেনি সংগঠনের বন্ধুরা। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠায় এই সংগঠনের কার্যক্রম চলমান থাকবে। মানুষে মানুষে প্রীতি ও বন্ধন সুদৃঢ় করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখব আমরা।
সেমাই-চিনি বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফ আহমেদ সনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ মাহবুব আলম, পরিবেশ সম্পাদক কাজী শাকিল, কার্যনির্বাহী সদস্য যোশেফ ইউকে নন্দম জয় প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব