ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বজ্রপাত ও ঘর চাপায় দুইজন নিহত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৪:০

ভোলার লালমোহনে পৃথক স্থানে বজ্রপাত ও ঘর চাপায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নে বজ্রপাতে মোঃ বাচ্চু (৩৫) ও  ফরাজগঞ্জ ইউনিয়নে ঘর চাপায় হারিছ আহমেদ(৭০) নিহত হন। নিহত বাচ্চু চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরলেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা কয়ছর আহমেদের ছেলে ও হারিছ ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ ওয়ার্ডের বাসিন্দা। 

এদিকে সকালে ১০/১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে বহু বাড়িঘর ও গাছপালা। এছাড়াও বজ্রপাত, ঘর চাপা ও গাছের আঘাতে আহত হয়েছেন প্রায় ১৫জন। ঝড়ের প্রভাবে লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে তিনটি ঘর দুমড়েমুচড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে ভোলা-আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর পক্ষে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম। 

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তোহিদুল ইসলাম জানান, কালবৈশাখীতে প্রায় ২শত ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তাদের পূর্ণাঙ্গ তালুকা করে সহায়তা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের আবেদন করবো।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত