ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে দুই কেজি গাঁজাসহ আটক-৪


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৪:৬
ভোলার লালমোহনে প্রায় দুই কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে লালমোহন পৌর শহরের পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জান্টু (গাঁজা জান্টু), তাঁর স্ত্রী নার্গিস, জেঠস আরজু ও মোঃ শাকিল।
জান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শাকিল লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর ফুলবাগিচা গ্রামের কালুর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, জান্টু চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে পৌর শহরের লাঙ্গলখালী ব্রিজের ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে জান্টুর বাড়িতে অভিযান চালিয়ে আরও আড়াইশত গ্রাম গাঁজাসহ নার্গিস, আরজু ও শাকিলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত