শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতক উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঈদ উপলক্ষে রবিবার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিস প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ছাতকের পেপারমিলের পাশে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে প্রায় ৪শত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ । পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত রোগীদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুইয়া, মেজর মো. সাইফুল্লাহ আল মামুন এবং মেজর মাজহার ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ পিএসসি ও লেফটেন্যান্ট গোলাম নাহিদ মুরাদ সহ অন্যান্যরা।
সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায় পরিবারের জন্য চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ দেয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ৪ জেলার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied