ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ আটক ৯


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ১১:৪৫

মোবাইলে প্রেমের ফাঁদ ফেলে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ী আনিসুর হক (৩৫)কে।আটকরা হলেন শহরের কান্দিপাড়ার দুলাল মিয়ার ছেলে শাকিল প্রকাশ লায়ন শাকিল (২৯), বিরাসারের মৃত শামছু মিয়ার ছেলে পান্না চৌধুরী (৩০), তার স্ত্রী জোনাকি ওরফে শিউলী(২৫), শিমরাইলকান্দি এলাকার জহিরুল হকের ছেলে এনামুল হক জুয়েল (৩০), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জোনায়েদ (২৭), বাসুদেব ইউনিয়নের দেলোয়ার খলিফার ছেলে সৌরভ (২২), শিমরাইলকান্দির রেনু মিয়ার ছেলে সাইমন ইসলাম ওরফে রাজু শিকদার (২৫), কান্দিপাড়ার শাকিলের স্ত্রী হাবিবা আক্তার (২৯) ও কলেজপাড়ার মৃত মগবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫)।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এই চক্রটি নারীদের মাধ্যমে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল। রোববার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আনিসুর হক নামের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। তারপর তাকে অপহরণ করে টাকা দাবি করে। এই ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বহুতল ভবন ঘিরে ফেলে। সেখানে অভিযান চালিয়ে দুই নারী সহ অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটকদের মধ্যে শাকিল ওরফে লায়ন শাসিল দুর্ধর্ষ অপহরণকারী, ম্যাজিস্ট্রেট এর গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন