ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর শহীদুল্লাহকে হত্যাকরে স্ট্রোকে মৃত্যু বলে চালিয়ে যাওয়ার চেষ্টা দাবি স্বজনদের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ১১:৪৯

চট্টগ্রামের বাঁশখালীর গাজী শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে, তবে স্ট্রোকে মারা গেছে বলে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিল্ডিংয়ের মালিক, এমন অভিযোগ নিহতের স্বজনদের।

৭ এপ্রিল (রবিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন খাজা রোড়স্থ ছিদ্দিক ম্যানশন বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে।ওই বিল্ডিংয়ে দারোয়ানি চাকরী করতেন তিনি। নিহত গাজী শহীদুল্লাহ (৪০) বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপির ৬ নং ওয়ার্ড পূর্ব ইলশার গাজী পাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ২য় পুত্র। সে দুই মেয়ের জনক,  বড় মেয়ে তাসফিয়া সুলতানা (১২), ছোট মেয়ে তারিফা সুলতানা (৮)।

নিহতের বড় ভাই আমান উল্লাহ, খালাতো ভাই আবু তৈয়ব, চাচাতো রাজীব এবং স্থানীয় সদস্য ইব্রাহীম সিকদার বলেন, রাতে ফোন করাতে  রবিবার সকালে ঘর থেকে কর্মস্থলে যান তিনি, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে ছিদ্দিক ম্যানশনের মালিকের ছেলে শাওন ফোন করে শহীদুল স্ট্রোক করছে বলার কিছুক্ষণ পর পুনরায় ফোন করে মৃত্যু খবর, এরপর এম্বুল্যান্সে করে লাশ হস্তান্তর করেছে। ঘরে এনে মৃতদেহ গোসল করার সময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠান।

এসময় তারা আরো বলেন, ছিদ্দিক ম্যানশনের মালিক পরিকল্পিত ভাবে শহীদুলকে হত্যা করার পর স্ট্রোক করে মারা গেছে বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। মামলা করা হবে বলেও জানান নিহতের স্বজনরা। এদিকে শহীদুলের মৃত্যুর খবরে কান্নার বিলাপ ধরে বার বার মুর্চা যাচ্ছেন বয়োবৃদ্ধ মা মমতাজ।

এবিষয়ে ছিদ্দিক ম্যানশনের মালিকের ছেলে অভিযুক্ত শাওনের সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির দুই রানে এবং দুই হাতে রশি পেচানোর মতো কালো দাগ রয়েছে, আঘাতের চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের জন্যে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির