গাইবান্ধায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।সোমবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান।নিহত রায়হান মিয়া গাটু উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
হাইওয়ে থানার ওসি ও স্থানীয়রা জানায়, সকাল সোয়া ১১টার দিকে রায়হান অটোরিকশা চালিয়ে হাইওয়ে থানার দিকে আসতেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান ঘটনা স্থলে নিহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি অটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন