সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে ১৭ আগস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গোয়ানজন গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারের মহাপরিচালক কিম মিয়াং হোনসহ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিম মিয়াং হোন এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি সম্মাননা পত্র হস্তান্তর করেন। উল্লেখ্য, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় যার বর্তমান অবস্থান ২০২২ সালের কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৩৬তম।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে প্রায় ৫০ লক্ষাধিক বই, ২.৫ লক্ষাধিক জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।
বঙ্গবন্ধু কর্নারে কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রয়েছে। পাশাপাশি ইংরেজী ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ প্রকাশনা রয়েছে যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, তার রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, দূতাবাস গত ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার অপর আরেকটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা