ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আপ লাইন বন্ধ

সাড়ে ৬ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-৪-২০২৪ দুপুর ১২:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে ছয় ঘন্টাপর উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেওয়া হয়।তবে ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইন বন্ধ থাকবে, মেরামত হওয়ার আগ পর্যন্ত ডাউন লাইনেই ট্রেন চলাচল করবে।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া-তালশহর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ২টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।তিনি আরও জানান, ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা অভিমুখী আপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শুধু ডাউন লাইন দিয়ে উভয় পাশের ট্রেন চলাচল করবে। মেরামত শেষে আপ লাইন চালু করা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন