ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৯-৪-২০২৪ বিকাল ৭:৪৭

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়,সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে,স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। তাঁদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য,গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগে গত ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম এবং ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস