নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ হাবিবুর রহমান (৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল হঠাৎ চলন্ত ট্রাককে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। দুর্ঘটনায় নিহত মোঃ হাবিবুর রহমান উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের পুত্র। তিনি ভাতশালা বাজারের একজন ডেকোরেটর ব্যবসায়ী।
এই বিষয়ে মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জজ কামাল মুঠোফোনে জানায়, আমি দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন ডেকোরেটর ব্যবসায়ী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার বলেন, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied