টাঙ্গাইল প্রেসক্লাবে সংগীতানুষ্ঠানে এপার বাংলা ও ওপার বাংলার দুই নক্ষত্র
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এপার বাংলা-ওপার বাংলার দুই শিল্পীকে নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান পরিবেশন করেন, ভারতের একটি সঙ্গীত মহাবিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক শিল্পী অনন্যা বসাক এবং বাউল গান পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী পলাশ শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক উদয় হাকিম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর নির্দেশনায়, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহিত্য সম্পাদক হেমায়েত হোসেন হিমু ও সদস্য মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। ওই সঙ্গীতানুষ্ঠানে জনপ্রতিনিধি, সংগীত অনুরাগী সুধীজন, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের সঙ্গীত বোদ্ধারা সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে শিল্পী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি