ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল,আতংকিত গ্রামবাসী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৪:৪১

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০০ ফুট ভাঙনের পরও কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে নতুন করে ভাঙনের আশংকায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। 
গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, নদী ভাঙ্গন কবলিত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ভাগ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি গাবুরার বেড়িবাঁধ সংস্কারের ৪২০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এরই মধ্যে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে কোন জিওব্যাগ দেয়া হয়নি। এ কারনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়িতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমান প্রায় ২০০ ফুট। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা বাধ না দেওয়ায় ভাঙন বেড়েই চলেছে। এ অবস্থা অব্যহত থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানিতে নিমজ্জিত হতে পারে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের। 
বিষয়টি পানি উন্নয়ন বোর্ড -১ এর সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোন বয়বস্থা নেননি। ফলে নতুন করে ভাঙন আতংকে রয়েছে এলাকাবাসী। 
এব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছেন। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ছবির ক্যাপশন- শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ওয়াপদার বেড়ীবাধে ভাঙ্গন এর একাংশ।

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ