বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী স্থল বন্দর ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন আমদানি রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারীদের যাতায়াতে বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ ১৫ এপ্রিল একটি চিঠি ইস্যু করেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯ টা থেকে বুড়িমারী স্থল বন্দরের আমদানি রপ্তানি ও দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়।
বুড়িমারী স্থল বন্দর সূত্রে জানা গেছে , ভারতে লোকসভা নির্বাচনের আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে এই নির্বাচন হবে। তাই বুড়িমারী স্থল বন্দরে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। আগামী ২০ এপ্রিল থেকে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব পলাশ বলেন, আজ সকাল ৯ টা থেকে ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ তিন দিন বন্ধ ঘোষণা করেন। আগামী ২০ এপ্রিল সকাল ৯টা থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা অবাধে চলাচল করতে পারবেন।
এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত