ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ম্যানসিটিতে আসার নাটকীয় প্রস্তাব রোনালদোর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১১:৫৭

গ্রীষ্মকালীন দল বদলের জানালা খোলা থাকা অবস্থাতেই প্রিমিয়ার লিগে ফিরতে পারেন সিআর সেভেন খ্যাত পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নয়, বরং তাদের চির প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটিতেই আসতে পারেন তিনি। এমন একটি খবরে তোলপার ইতালীয় গণমাধ্যম।

নাটকীয়ভাবে সাবেক ক্লাব ইউনাইটেডের প্রতিবেশী সিটিকে পর্তুগিজ তারকার পক্ষ থেকে চুক্তির প্রস্তাব দিয়েছেন তার এজেন্ট জর্জ মেন্ডেস। বছরে ২৫.৫ মিলিয়ন পাউন্ড বেতনে রোনালদোর জুভেন্টাসে থাকার চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র ১০ মাস। সেখানে তার ভবিষ্যৎও এখন আর নিশ্চিত নয়। যে কারণে আকস্মিকভাবে মোড় নিয়েছে পরিস্থিতির।

কুরিয়ার ডেলো স্পোর্টসের খবর অনুযায়ী ৩৬ বছর বয়সি এই তারকাকে দেখা যেতে পারে ম্যানচেস্টারের নীল জার্সিতে। রিপোর্টে বলা হয়, ইতালীয় জায়ান্টরাই রোনালদোকে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডে সিটির কাছে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, ইংলিশ আন্তর্জাতিক স্ট্রাইকার হ্যারি কেনকে দলভুক্ত করতে না পারায় হতাশ পেপ গার্দিওলার সিটি। রোববার স্পার্সদের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর ক্লাবটি এখন তাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করার জন মরিয়া। 

কেনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের একটি লোভনীয় প্রস্তাব গ্রীস্মকালীন দল বদলের শুরুতে রেখেছিল সিটি। কিন্তু উত্তর লন্ডনের ক্লাবটি সেটি প্রত্যাখ্যান করে এবং কেনের নামের পাশে ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ লাগিয়ে দেয়।

কেনের মতই গোলের নিশ্চয়তা নিয়েই সেখানে আসতে চান রোনালদো। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবল তারকা গত সিরি এ মৌসুম শেষ করেছেন সর্বোচ্চ গোলদাতার আসন নিয়েই। এ সময় তিনি গোল করেছেন ২৯টি।
 
জুভেন্টাসের হয়ে বিগত তিন বছরে রোনালদো সব ধরনের প্রতিযোগিতায় মোট ১৩৩টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১০১টি। তবে রোনালদো যদি সিটিতে যোগ দেন তাহলে ওল্ড ট্রাফোর্ডে নিজের কিংবদন্তীর আসনটি খোয়াতে হবে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর একটি গভীর বন্ধন গড়ে উঠেছিল। বিশেষ করে ইউনাইটেডের দর্শকদের কাছে তিনি মর্যাদার আসন লাভ করেছিলেন। 

এখন যদি রোনালদো সিটিতে যোগ দেন, তাহলে সেটি হবে তাদের কাছে বিশ্বাসঘাতকতার মত।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে