প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
যশোরের অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সারা দেশের ন্যায় একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবুজার সিদ্দিকী, অভয়নগর থানার সেকেন্ড অফিসার আবু বক্কার সিদ্দিকী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জু মনোয়ারা, মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ,আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারীরা। সেবা সপ্তাহ উপলক্ষ্য ৫০টির অধিক বিভিন্ন প্রজাতীর পশু ও প্রাণির স্টল প্রদর্শনী হয়। প্রদর্শনীতে উন্নত জাতের ছাগল,ভেড়া, জার্সী গরু, হাঁস-মুরগী, সহ বিভিন্ন প্রজাতীর পাখি সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাড়িতে পোষা প্রাণি মেলায় প্রদর্শন করেন খামারীরা। মেলায় আসা খামারীরা প্রণাদনা ও সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার দাবি জানান। মেলা প্রদর্শনকালে অতিথিবৃন্দ বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশী তবে বিভিন্ন পশু পাখির খামার করে স্বাবলম্বী হওয়াটা মোটেও কঠিন না। তাই শিক্ষিত হওয়ার পাশাপাশি বাড়িতে/বাড়ির আশেপাশে খামার বানিয়ে নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার কথাও জানান তারা।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied