জয়পুরহাটে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে এই সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
সভায় সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, জেলা ভেটেনারি অফিসার ডাঃ রুস্তম আলী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন উপ পরিচালক আঃ হাকিম প্রমুখ।
প্রদর্শনীতে বড়, মাঝারি, ছোট তিন ক্যাটাগরীতে ২৫ টি স্টলের মাধ্যমে ফ্রিজিয়ান গরু, ঘোড়া, ব্লাক বেঙ্গল ছাগল, বিভিন্ন সৌখিন পাখি কবুতর, ময়নাসহ নানা প্রজাতির প্রাণী প্রদর্শনী করা হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন প্রাণী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক খামারিদের কে বিভিন্ন ধরণের উপকরণ ও প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রাণী সম্পদ অধিক উৎপাদনশীল উন্নত জাতের পশু-পাখি এবং পালনের মাধ্যমে লাভবান হওয়ার জন্য উৎসাহিত করাই হচ্ছে এ প্রদর্শনীর লক্ষ্য।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ