ঘোড়াঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী পালিত
‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পৌনে ১২ টায় সারাদেশে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সারোয়ার হাসান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা খামারি এসোসিয়েশনের সভাপতি শাহ নেওয়াজ ও খামারি কৌশিক মন্ডলসহ প্রমুখ।
প্রদর্শনীতে ৩৬টি স্টলের অংশগ্রহণে ৬ ক্যাটাগরিতে ১৮ জনের মাঝে ১ম পুরষ্কার হিসেবে ২ হাজার ৮ শত টাকা, ২য় পুরষ্কার হিসেবে ২ হাজার টাকা, ৩য় পুরষ্কার হিসেবে ১ হাজার ৫ শত টাকা ও অংশগ্রহণকারী সকল খামারীদের মাঝে ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied