ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:১৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ  উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে একযোগে সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন 'প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)' এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আযোজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪  অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা'র সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাজিদুল ইসলাম তপন এর সঞ্চালনায়  প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন করেন সদ্য সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব এমএ মান্নান এমপি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মোঃ হাসনাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ  আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক, আবু সাঈদ,  সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সদস্য বায়েজিদ অপি সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

দিনব্যাপী প্রদর্শনীর পর ৩ ক্যাটাগরিতে ৪০ টি স্টলের মধ্যে বিজয়ী হওয়া ১১ জন খামারীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত