পাইকগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রানিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ,এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে প্রদর্শনী মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস,পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম সিদ্দিকুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ম্যাথমিক শিক্ষা অফিসার জাহাজান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব,ইউ আর সি ইন্সট্রেক্টর ঈমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা বেগম,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস,একটি বাড়ি একটি খামার শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোঘ, জনতা ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান,ওসি অপারেশন, রঞ্জন কুমার গাইন, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজামান।
এল ই ও ডাঃ পপি রানি রায় ও সহ-কারী প্রাণিসম্পদ কর্মকর্তা,মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম কামরুল আবেদীন,অফিস সহকারী কামাল এফএএআই হেলাল খান,এল এস পি মলয় মন্ডল, শিরিনা আক্তার, রমজানুল আবেদীন শাওনসহ পাইকগাছা উপজেলার সকল এল,এস,পি সদস্যরা,সাধারণ দর্শনার্থী,ও খামারী বৃন্দ।
প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু,ছাগল, ভেড়া,কবুতর,খোরগোস, হাস,কোয়েল,ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণীগুলো ৫০টি স্টলেগুলোতে স্থান পায়। পরে প্রর্দশনীতে বিজয়ী খামারিদের মাঝে সার্টিফিকেট ও মূল্যায়নের ভিত্তিতে খামারীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া