ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৯-৪-২০২৪ দুপুর ১১:২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার আট বছর বয়সের এক শিশু। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রায়হান (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। রায়হান ওই এলাকাতে ভাড়ায় থাকতেন। আহত মেয়ের নাম জাহান ইফতি (৮)।স্থানীয়রা জানান, রায়হান ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ‍রিকশার করে বাড়ি ফিরছিলেন। তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় নোয়াখালী মেইল ট্রেন ধাক্কা দেয়। এসময় রায়হান ও তার মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন