ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছার চাঁদখালীতে ইজারা ছাড়াই খেয়া ঘাটে অবৈধভাবে চলছে টোল আদায়


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-৪-২০২৪ বিকাল ৬:৩০

খুলনার পাইকগাছায় চাঁদখালি ইউনিয়নের চাঁদখালি বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের খেয়া ঘাট থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে টোল আদায়ের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে টোল আদায়ের দৃশ্য দেখা যায়। এ বিষয়ে টোল আদায়কারি কোন কাগজ পত্র দেখাতে পারেনি। স্হানীয় এলাকাবাসি টোল বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, কপোতাক্ষ নদ খননের জন্য নদে আড়াআড়ি বাঁধ দেয়া হয়। ঐ বাঁধ দিয়ে আশাশুনি ও পাইকগাছা উপজেলার দুটি হাট-বাজার সহ পার্শ্ববর্তী এলাকার লোকজন চলাফেরা করে। বর্তমানে কপোতাক্ষ নদ খননের কারণে ওই নদের খেয়া ঘাটটি ইজারা বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবুও ঐ ঘাটে চলছে টোল আদায়। এ বিষয়ে টোল আদায়কারি চাঁদখালী ইউনিয়নের কালিদাশপুর গ্রামের মিরাজ সরদারের ছেলে মইনুর সরদার বলেন,আমরা আগে টোল আদায় করতাম সে আনুযায়ী আমরা টোল আদায় করছি।আর টোল আদায়ের বিষয়টি আমরা চাঁদখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুল হাসান কে জানিয়েছি। যদি প্রশাসন বন্ধ করে দেয় তাহলে আমরা আদায় করবো না। এ বিষয় চাঁদখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুল হাসান জানান, ওই টোল আদায়ের বিষয় আমি কিছুই জানিনা। এ বিষয়ে চাঁদখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার জানান,বিষয়টি আমরা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানাই। বর্তমানে ওই ঘাটে টোল আদায় বন্ধ রয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, বিষয়টি আমি জানা মাত্রই টোল আদায় বন্ধ করে দিয়েছি। এর পর যদি কেউ টোল আদায় করে তাহল তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান