ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ৬০ বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৯-৪-২০২৪ বিকাল ৭:৪১

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে মানিকগঞ্জের সিংগাইরে ৬ কৃষকের স্বপ্ন ৬০ বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় ৬০ বিঘা জমি ইজারা নিয়ে পেঁপে গাছ রোপন করে সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম (১১ বিঘা) মজিবুর রহমান (১১ বিঘা) ও জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের গোলাম মওলার (২৮ বিঘা)। এছাড়াও আরও ১০ বিঘা জমিতে পেঁপে আবাদ করে অন্য এলাকার তিন কৃষক। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে এসব জমির সব পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক নুরুল ইসলামসহ অন্যরা বলেন, এ পর্যন্ত সার, বীজ ও শ্রমিক খরচসহ প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। গাছে ব্যাপক পেঁপে ধরেছিল এবং অনেক গাছে ফুল এসেছে। চলতি মৌসুমে প্রায় কোটি টাকার পেঁপে উৎপাদন হতো। এনজিও থেকে ঋণ ও ধারদেনা করে পেঁপে চাষাবাদ করেছিলাম। কিন্তু দুর্বৃত্তদের কারণে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কীভাবে ঋণের টাকা শোধ করব, বুঝতে পারছি না।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা