ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাভা‌রে ডিবি উত্তর ঢাকা কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৮ ডাকাত গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-৪-২০২৪ বিকাল ৭:৪৩

মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে  হইতে  ১৯/০৪/২৪ ইং তারিখ ০১.৫০ ঘটিকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৮ ডাকাতকে গ্রেফতার ক‌রেন।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবার সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাভার থানাধীন ব্যাংক কলোনী সাকিনস্থ সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে  হইতে ১৯/০৪/২৪ ইং  তারিখ ০১.৫০ ঘটিকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৮ ডাকাতকে গ্রেফতার ক‌রেন।

গ্রেফতারকৃত আসামীরা হ‌লো ১। মোঃ রতন (৩৫), পিতা-লাল মিয়া, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-বাগজান, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- দিলকুশাবাগ, জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রানা মিয়া (৪০), পিতা-দুলাল মিয়া, মাতা-মেরী খাতুন, সাং-চেংটাপাড়া, থানা-ভুঞাপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-ভাসমান, ৩। মোঃ মিলন (১৯), পিতা-আলামিন, মাতা-খালেদা বেগম, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-ব্যাংক কলোনী, সম্রাট কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ মুরাদ (২৮), পিতা-মৃত শুকুর আলী, মাতা-আনোয়ারা, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ আরিফুল ইসলাম (৩১), পিতা-মৃত শুকুর আলী, মাতা-আনোয়ারা, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৬। মোঃ আব্দুল আলীম (৩৬), পিতা-শওকত আলী, মাতা-সুফিয়া বেগম, সাং-ছোট বলিমেহের, মজিদপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ মানিক (৩৫), পিতা-মৃত জলিল, মাতা-মৃত আমিরুন নেছা,সাং-ভাড়াইদা বাজার, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ডগরমোড়া তুহিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৮। মোঃ রনি (৩০), পিতা-মৃত শফিউল্লাহ, মাতা-পারভীন বেগম, সাং-বনপুকুর, (ভাসমান), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ধৃত করেন । ধৃত করিয়া তাহাদের  নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ টি চাপাতি, ০১টি সুইচ গিয়ার, ০১ টি দা, ০১টি লোহার পাইপ, ০১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেন। তাদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করিয়া আসছে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। 

উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত  মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি