অভিযোগ করার ১৫দিন পরও তদন্ত হয়নি
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ছেলে জখম ও প্রাণ নাশের হুমকী
শিবগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট করে জখম করা ও জীবন নাশের হুমকী দেয়ার ঘটনায় অভিযোগ দেয়ার ১৫দিনে তদন্ত না হওয়ায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছে। তবে ভুক্তভোগীর এ অভিযোগ অস্বীকার করেছেন তদন্ত কর্মকর্তা । ঘটনাটি ঘটেছে গত তিন এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ঈদগাহ মোড়ের চৌধুরী মার্কেটে এবং ভুক্তভোগী তারেক আজিজ হলো মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানে ছেলে। এঘটনায শিবগঞ্জ ভুক্তভোগী তারেক। গত তিন এপ্রিল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর তারেক আজিজের স্বাক্ষরিত একটি অভিযোগ সূত্রে ও সরাসরি তার সাথে কথা বলে জানা গেছে গত তিন এপ্রিল বিকাল চার টার দিকে মনাকষা ঈদগাহ মোড়ে চৌধুরী মার্কেটে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের জিয়া পিওন, দুখু মিয়া, মনিম সহ ৮-১০জন আকস্মিকভাবে তারেক আজিজের ওপর হামলা করে এবং মারপিট করে জখম করে এবং প্রাণ নাশের হুমকী দেয়। এ সময় তারেক আজিক ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীদের সহযোগিতায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । তারেক আজিক জানান থানায় অভিযোগ করা ১৫দিন হয়ে গেলেও কোন তদন্ত হয়নি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি বাড়িতেও থাকতে পারি না। বাইরে অবস্থান করছি। তবে ঘটনার তদন্তকারী অফিসার শিবগঞ্জ থানার এস আই সোহেল রানা জানান, তারেক আজিকের ঘটনাটি মূলত টাকা লেন দেনের। তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অন্য দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন বলেন ,বীর মুক্তিযোদ্ধার সন্তানকে যাতে কেউ অহেতুক হয়রানী করতে বা জীবন নাশের হুমকী দিতে না পারে সেজন্য ঘটনার তদন্তকারী অফিসার এস এস আইকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি