তালতলীর ইউপি চেয়ারম্যান তরুনীর পা চেটেছে
বরগুনায় নগ্ন ভিডিও ভাইরাল
বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানর নগ্ন ও এক তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দ্রুত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া এক তরুনীর বিরুদ্ধে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে ১২ এপ্রিল তালতলী থানায় পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। এতে ওই তরুনী এবং তার সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আসামী করা হয়। ওই মামলায় বরগুনা ডিবি পুলিশ ভিকটিম তরুনী ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। মামলার প্রধান সাক্ষী করা হয় উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও দ্বিতীয় সাক্ষী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পদক মিনহাজুল আবেদীন মিঠু। বুধবার রাতে এ মামলার প্রধান সাক্ষী উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নগ্ন ও ওই তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় চেয়ারম্যান রাজ্জাক একেবারে নগ্ন অবস্থায় মোবাইল নিয়ে বিছানায় শুইয়ে আছেন। ৫২ সেকেন্ডের আরো একটি ভিডিও ক্লিপে দেখা যায় চেয়ারম্যান ওই তরুনীর পা চাটছেন এবং টিপছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, ওই তরুনীকে চেয়ারম্যান বাহুডেরা করে হাস্যজ্জল অবস্থায় শুইয়ে আছেন।
এর পর পরই পর্নো গ্রাফি মামলার বাদি ও নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু র নগ্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এমন ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার শাস্তি দাবী করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যদি এমন অবস্থা হয়,তাহলে কার কাছে আমরা নিরাপদ। চেয়ারম্যানের এমন ঘৃনিত কর্মকান্ডের শাস্তি দাবী জানান তারা। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বিষয়টি আমি জানিনা। জেনে শুনে ঘটনার সত্যতা প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কাউকে ছাড় দেয়া হবে না। বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। সঠিক অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তালতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেছেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ