মনোহরগঞ্জে চোরাই -অটো -রিক্সা সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
কুমিল্লা মনোহরগঞ্জ থানা এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা খিলা বাজার মেসার্স রবিউল অটো গ্যারেজের ভিতর থেকে একটি চোরাইকৃত অটো রিক্সা সহ চোর চক্রের দুই সদস্য, আসামি রবিউল হোসেন ভূঁইয়া,সহযোগী মোঃ আনোয়ার হোসেন কে শুক্রবার থানা পুলিশ গ্রেফতার করেন । অনুসন্ধানে জানা যায় গত ১৬/০৪ ইং মামলার বাদি মোঃ লিটন, পিতা মৃত অজিউল্লাহ গ্রাম মান্দারগাঁও মনোহরগঞ্জ তাহার অটো রিক্সা গত ১৬/০৪ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় নিজ বসতঘরের সামনে চার্জে দিয়া ঘুমাইয়া পড়ে। পরের দিন ১৭/০৪/ ইং তারিখ সকাল ৮ ঘটিকার সময় ঘুম থেকে উঠে বসতঘরের সামনে গিয়ে দেখে তাহার অটো রিক্সাটি নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করিয়া না পাইয়া উক্ত বিষয়ে মনোহরগঞ্জ থানা পুলিশকে অবহিত করিলে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় মনোহরগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খিলা দক্ষিণ বাজারে আসামী রবিউল হোসেন ভূঁইয়া, রবিউল অটো গ্যারেজের ভিতরে বাদীর চোরাই ওয়া ব্যাটারি চালিত অটো রিক্সাটি উদ্ধার করে এবং রবিউল হোসেন ভূইয়াকে আটক করেন। তাহাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অটো চুরির সাথে জড়িত আসামি আনোয়ার হোসেনকে আটক করাহয় । আসামী মোঃ রবিউল হোসেন ভূঁইয়া (৩২), পিতা- আবু তাহের গ্রাম- উত্তর উলুপাড়া,মোঃ আনোয়ার হোসেন (২৮), পিতা- আব্দুল মান্নান গ্রাম- সাতেশ্বর, মোঃ সোহেল(৩৫), পিতা -নুরুল ইসলাম গ্রাম-মড়হ,আসামী দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামি রবিউল ও আনোয়ার হোসেন কে জিজ্ঞাসাবাদে জানা যায় আনোয়ার এবং তাহার সহযোগী পলাতক আসামি সোহেল উক্ত অটোরিকশা চুরি করিয়া গ্রেপ্তারকৃত আসামি রবিউল হোসেন এর নিকট বিক্রয় করেন। আসামি রবিউল দীর্ঘদিন যাবত বিভিন্ন চোর থেকে চোরাই অটো কম দামে ক্রয় করে, খিলা বাজারে অটো গ্যারেজ দিয়ে চোরাই অটো কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন । মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান চোর চক্রের তিন সদস্যের মধ্যে দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী দেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড