পাইকগাছায় অসহনীয় গরমে প্রশান্তি ফুটপাতের শরবতের কদর বেড়েছে
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন হাটবাজারে তীব্র দাবদাহে প্রশান্তি পেতে ফুটপাতের তৈরি শরবতের কদর বেড়েছে। মানুষকে জীবন-জীবিকার টানে গুরুত্বপূর্ণ কাজে ঘরের বাইরে বের হতে হচ্ছে। উপজেলাতে প্রতিদিনই প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়ে যচ্ছ । আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতো গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহ্য গরমে সামান্য প্রশান্তির খোঁজে মানুষ ছুটে চলেছেন ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকানে। লেবু শরবতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে বসেছে লেবু শরবতের দোকান। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে এসব দোকানে সব বয়সের মানুষের ভিড়ও বাড়ছে। লেবু শরবত বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবু, ট্যাং, বিট লবণ মিশ্রিত লেবু শরবত বিক্রি হচ্ছে নানা দামে। এক টুকরো লেবুর রস, বিট লবণ, ট্যাং আর ঠান্ডা পানি মিশ্রিত এক গ্লাস লেবু শরবত বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। শুধু লেবুর রস, বিট লবণ আর ঠান্ডা পানিমিশ্রিত এক গ্লাস শরবত বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। উপজেলার পৌর সদর,বাসস্ট্যান্ডে, কপিলমুনি , চাঁদখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, পৌরসভার মাছ বাজার, কোট চত্ত্বর, উপজেলা চত্ত্বরসহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকানে সকাল থেকে সন্ধ্যা চলে বেচাকেনা। তবে শহরে বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকান গুলোতে শরবত বিক্রি করতে দেখা যায়। চা বিক্রেতা ইনামুল ও শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, “এই গরমে কাজ করলে অনেক পিপাসা পায়। শরীর অনেক ঘেমে যায়। তাই লেবু শরবত খেতে দর্শনা বঙ্গবন্ধু চত্ত্বরে শরবতের দোকানে এসেছি।” শিক্ষক হাফিজুর রহমান ও খোরশেদ আলম বলেন, “তীব্র গরমে লেবুর শরবত শরীরে অন্য রকম আমেজ নিয়ে আসে। এক গ্লাস পান করলেই প্রশান্তি পাই।” ভ্যানচালক খোকন ও আসাদুল বলেন, “এই গরমে ভ্যান চালাতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এই লেবু শরবত খেতে অনেক ভালো লাগে। শরীরও ভালো থাকে।” উপজেলার পৌর সদরের সামনে এক লেবু শরবত বিক্রেতা জাহিদ বলেন, “তীব্র গরমে লেবু শরবতের চাহিদা আগের থেকে বেড়েছে। আগে আমার সারা দিন বিক্রি হতো আট শ থেকে এক হাজার টাকা। এখন তা বেড়ে প্রতিদিন বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ গোলদার বলেন, “গরমে পানি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অস্বাস্থ্যকর পরিবেশে বা খোলা পরিবেশে যে শরবত বিক্রি হচ্ছে সেগুলো স্বাস্থ্যসম্মত নয়। এই অস্বাস্থ্যকর পানি পান করলে আমাদের শরীরে নানা রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ডাইরয়া, জন্ডিসসহ বিভিন্ন রোগ। তাই এ ধরনের পানীয় এড়িয়ে চলা ভালো।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া