ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১২:২৩

প্রথমবারের মতো আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামে মুজাফফরবাদ টাইগার এবং রাওয়ালকোট হকস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আফ্রিদির রাওয়ালকোট।

ম্যাচের শুরুতে টস জিতে রাওয়ালকোটকে ব্যাট করার আমন্ত্রণ জানান মুজাফফবাদের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ব্যাট হাতে শুরুটা ভালোই করেন দলের দুই ওপেনার বিসমিল্লাহ খান এবং ওমর আমিন। ২৩ রানে ওমর এবং ৩০ রানে ফেরেন বিসমিল্লাহ। আর আউট হওয়ার আগে হোসাইন তালাট করেছেন ৫ রান।

তৃতীয় উইকেট জুটিতে শাহিবাজ এবং কাসিভ মিলে দলকে বড় সংগ্রহই এনে দিচ্ছেলেন। কিন্তু ২৮ রানে শাহিবাজ ফেরার পর কাসিভকে কেউ সঙ্গে দিতে পারছিলেন না। কিন্তু নিজের কাজটা তিনি ঠিকই করেছেন। মাত্র ২৯ বল খেলে ফেরার আগে করেন ৫৪ রান। আর শেষদিকে মোহাম্মদ ইমরানের ১২ বলে ১৭ রানের ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তুলে আফ্রিদিরা।

১৭০ রান তাড়া করতে নেমে চাপ ছাড়াই ব্যাট করতে থাকেন মুজাফফরবাদের দুই ওপেনার জিসান আশরাফ এবং মোহাম্মদ হাফিজ। দলীয় অধিনায়ক ফেরেন ২৫ রানে। দ্বিতীয় উইকেটে শোয়েব মাকসুদকে নিয়ে ভালোই খেলছিলেন জিসান। এ সময় মনে হচ্ছিল সহজ জয়ই পাচ্ছেন তারা।

কিন্তু জিসান ৪৬ রানে জিসান এবং ১৫ রানে মাকসুদ আউট হলে দলের হাল ধরতে পারেননি কেউই। পড়তে থাকে একের পর এক উইকেট। শেষদিকে অবশ্য জয়ের ক্ষুদ্র প্রয়াস চালান সোহেল তানভীর এবং মোহাম্মদ ওয়াসিমরা। কিন্তু আসিফ আফ্রিদি এবং হোসাইন তালাতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬১ রানেই থেমে যায় হাফিজদের ইনিংস।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি