ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নারীদের গলাধাক্কা দিলেন মেয়র, ভিডিও ভাইরাল


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৪ বিকাল ৬:৫
ফিতরার টাকা নিতে আসা নারীদের টেনে হিঁচড়ে ও গলাধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ভোলার লালমোহন পৌরসভার মেয়র, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর পরপরই সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠে। 
“লালমোহন” নামের একটি ফেসবুক আইডিতে গত ১৪ এপ্রিল প্রায় ২মিনিটের ওই ভিডিওটি পোস্ট করা হয়। একই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরসহ আরও অনেকে।
ওই ভিডিওতে দেখা যায়, ঈদের দিন নিজ বাড়িতে ফিতরার টাকা বিতরণ করছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন। তাঁর সামনেই ভিড় করে দাঁড়িয়ে ছিল ফিতরা নিতে আসা নারী-পুরুষ। এসময় হঠাৎ ওই নারীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মেয়র তুহিন এবং নিজেই একাধিক নারীকে টেনে হিঁচড়ে গলাধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন।
পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের বলেন, মা-বোনদের গলাধাক্কা দেয়ার মত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন আমাদের লালমোহন পৌরসভার মেয়র সাহেব। ঘটনার ভিডিওটির সত্যতা নিশ্চিত হয়েই পৌরবাসী কে দেখাতে নিজেও পোস্ট করেছি। 
ভাইরাল ভিডিও‘র বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, দেখেননি ভিডিওতে লাইক কমেন্টসের পরিমাণ চার-পাঁচজনের বেশি নাই। দরকার নাই, নিউজ না করাই ভালো।
এদিকে মেয়র কর্তৃক নারীদের গলাধাক্কা দেয়ার ঘটনার ভিডিও দেখে লাঞ্ছিততের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত