গুলিয়াখালীকে আর্দশ পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে কাজ করবো : কে এম রফিকুল ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালি বিচ কে সবার সহযোগীতায় একটি আদর্শ বিচ হিসাবে গড়ে তুলা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। শনিবার উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের(১,২ ও ৩) মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান লুৎফুর নূর সিদ্দীকা মনির আয়োজনে ও দিদারুল আলম মৎস প্রজেক্টের সৌজন্যে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ইএনও ।
এসময় তিনি আরো বলেন,মুরাদপুর ইউনিয়নে একটি গুলিয়াখালি সি বিচ রয়েছে। মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসি। এটি বাংলাদেশের একটি আর্দশ ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করবো। প্রাকৃতিক পরিবেশে ঈদ পূর্ণমিলনি মতো এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য দিদার মৎস প্রজেক্ট কে ধনবাদ জানা তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এও মো: ইউনূস, উপজেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দীন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ খাঁন,এডভোকেট নেহার রঙ্জন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জামশেদ উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবীবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা মধ্যাহ্নভোজ শেষ করে দিদারুল আলম মৎস প্রজেক্ট পরিদর্শন করেন। বাংলাদেশের মৎস উৎপাদনে সয়ংসম্পূর্ন লক্ষ বাস্তবায়ন করতে এই ধরনের মৎস প্রজেক্টের অবদান ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক বলে জানান তারা ।
এসময় প্রজেক্টকে কথিত ভূমিদস্যু ও দখলদারের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ সহয়োগিতার কথা বলেন অতিথিরা। মাছ উৎপাদনসহ বিভিন্ন ফল-ফলাদি আবাদে বাঁধাগ্রস্ত না হয় এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তারা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান